মঙ্গলবার(৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার মহিলা কলেজ মোড় ও ভিয়াইল ইউনিয়ন থেকে আটক ৩ জন মাদক সেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহামুদুন নবীসহ চিরিরবন্দর থানা পুলিশের সদস্যরা।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি)মাহমুদুন নবী বলেন, মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট