আজ ০৯ ই জুন ২০২৬, মঙলবার ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে ব্র্যাক চিলিং সেন্টারের খামারিদের নিয়ে “গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
খামারি পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং আয় বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে ঘোড়াঘাট উপজেলার মোট ৩০ জন খামারি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা , ঘোড়াঘাট । অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক চিলিং সেন্টারের রিজিওনাল ম্যানেজার ডাঃ মোঃ আবু বক্কর সিদ্দিক ও এরিয়া ম্যানেজার মিলন চন্দ্র রায় এবং ভেটেরিনারী সার্জন ডাঃ আকমল আফ্রিদি ও ব্র্যাক এ আই এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার মোঃ জাফর ইকবাল ।
প্রশিক্ষণে গাভীর সঠিক পরিচর্যা, সুষম পুষ্টি ব্যবস্থাপনা, আধুনিক কৃত্রিম প্রজনন পদ্ধতি, রোগ প্রতিরোধে টিকা প্রদান এবং লাভজনক খামার পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের বাস্তব সমস্যার সমাধান ও উৎপাদন বৃদ্ধির কার্যকর কৌশল নিয়েও পরামর্শ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।
অংশগ্রহণকারী খামারিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের খামার ব্যবস্থাপনায় নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়ক হবে এবং ভবিষ্যতে অধিক দুধ ও মাংস উৎপাদন ও লাভ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
“গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
“গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা” বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত।..
ছবি: সংগৃহীত
Nema komentara