সড়ক দুর্ঘটনায় এনার্জি পার্ক ফিলিং স্টেশনের সদস্যের মৃত্যু

****
Eidok'ta paylaş
সড়ক দুর্ঘটনায় এনার্জি পার্ক ফিলিং স্টেশনের সদস্যের মৃত্যু
Fotoğraf: derleme

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এনার্জি পার্ক ফিলিং স্টেশনের সদস্য মুন্সী শওকত হোসেন মিটু (৫৫) নিহত হয়েছেন।

 

রোববার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চরপিংগলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

নিহত মুন্সী শওকত হোসেন মিটু উপজেলার পোনা গ্রামের মৃত মুন্সী হাবিবুর রহমানের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সন্ধ্যাতেও তিনি বাড়ি থেকে বাইসাইকেলে করে কর্মস্থল এনার্জি পার্ক ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। কর্মস্থলের কাছাকাছি চরপিংগলিয়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মোহাম্মদ রোকনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ  ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ Suç সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ 44 Views সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন Suç সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন 128 Views মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় Suç মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 70 Views কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা Suç কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 82 Views গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার Suç গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 87 Views চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Suç চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 92 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ Suç সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 91 Views