বরগুনায় মাথাবিহীন শামীমের পরিবারের খোঁজ খবর নেন অ্যাডঃ রুহুল আমীন | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় মাথাবিহীন শামীমের পরিবারের খোঁজ খবর নেন অ্যাডঃ রুহুল আমীন

বরগুনায় গৌরীচন্না ইউনিয়নে ব্যবসায়ীর মাথাবিহীন শামীমের পরিবারের খোঁজ খবর নেন অ্যাডঃ মুহাঃ রুহুল আমীন..
Eidok-এ শেয়ার
বরগুনায় মাথাবিহীন শামীমের পরিবারের খোঁজ খবর নেন অ্যাডঃ রুহুল আমীন
ছবি: সংগৃহীত

আতিকুর রহমান আতিক শিকদার 


বরগুনায় গৌরীচন্না ইউনিয়নে ব্যবসায়ীর মাথাবিহীন শামীমের পরিবারের খোঁজ খবর নেন 
বরগুনা সদর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক সদস্য ও ২নং গৌরীচন্না ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ও ইউনিয় চেয়ারম্যান পদপ্রার্থী " বরগুনা জেলা জজ কোর্টের এপিপি অ্যাডঃ মুহাঃ রুহুল আমিন ও বরগুনা জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান।

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে নিখোঁজের একদিন পর শামীম নামে এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বড় গৌরীচন্না বাজার সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন শামীম। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির সামনের খালের পাড়ে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খালে তল্লাশি চালিয়ে একটি মাথাবিহীন মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ, ঘটনার সময়কাল এবং এর সঙ্গে কারা জড়িত তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিখোঁজ মাথা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বরগুনা এইচডি নিউজ 

Komentari 0

Nema komentara

povezani članci

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Vijesti iz okruga রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Vijesti iz okruga খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Vijesti iz okruga রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Vijesti iz okruga সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 46 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী Vijesti iz okruga মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Vijesti iz okruga কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 29 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ Vijesti iz okruga ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 26 Views