প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ইনসাফের ভিত্তিতে বন্টনের প্রতিশ্রুতি এমপি… | আই নিউজ বিডি

প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ইনসাফের ভিত্তিতে বন্টনের প্রতিশ্রুতি এমপি ডা. মাহমুদা মিতুর

জাতীয় নাগরিক পার্টির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের টাকা বুঝে পাওয়ার পর তা স্বচ্ছতার সাথে এবং ..
Eidok-এ শেয়ার
প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ইনসাফের ভিত্তিতে বন্টনের প্রতিশ্রুতি এমপি ডা. মাহমুদা মিতুর
ছবি: সংগৃহীত

মোঃ ইমরান মুন্সি 

জেলা প্রতিনিধি ঝালকাঠি 

​জাতীয় নাগরিক পার্টির নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের টাকা বুঝে পাওয়ার পর তা স্বচ্ছতার সাথে এবং ইনসাফের ভিত্তিতে জনগণের মাঝে বিতরণ করা হবে। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই বিষয়টি স্পষ্ট করেন।

​ঈদ উপহারের টাকা বিতর্কে বিলম্বের কারণ ব্যাখ্যা করে এমপি ডা. মিতু জানান, ঈদের আগেই এই অর্থ পাওয়ার কথা থাকলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা তাকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, “রাজাপুরের পিআইও জানিয়েছিলেন, ব্যাংক বন্ধের মুহূর্তে টাকা পাওয়ায় তা উত্তোলন করা যায়নি, পরে ঈদের ছুটিতে সবকিছু বন্ধ হয়ে যায়। গতকাল অধিবেশন শুরুর আগে কাঠালিয়ার ইউএনও-কে বিষয়টি জানালে তিনি পিআইও-র মাধ্যমে যোগাযোগের আশ্বাস দেন, তবে এখনো যোগাযোগ করা হয়নি।”

​টাকা পাওয়ার পর তা বন্টনে কোনো ধরণের দলীয় সংকীর্ণতা রাখা হবে না জানিয়ে ডা. মিতু বলেন, “এই টাকা গরিব মানুষের। আমি এমপি থাকি বা না থাকি, এই টাকাকে কোনোভাবেই ভোট কেনার মাধ্যম হিসেবে ব্যবহার করব না। বিএনপি-জামায়াত কিংবা সাধারণ মানুষ—যেই আসুক, ইনসাফের ভিত্তিতে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।”

​তিনি আরও যোগ করেন, “জনগণের প্রতিটি টাকার হিসাব আমি দেব। খুব শীঘ্রই এলাকায় জবাবদিহিতা চালু করা হবে।”

​বর্তমান সরকারের সমালোচনা করে ডা. মিতু বলেন, “অধিকার থেকে বঞ্চিত হওয়ার বেদনা আমি এমপি হওয়ার এক মাসেই বুঝেছি। যারা আমাদের বঞ্চিত করছেন, তারা হয়তো ভুলে গেছেন যে—এই দেশ জনগণের ট্যাক্সের টাকায় চলে। কাউকে অধিকার থেকে বঞ্চিত করার সাংবিধানিক অধিকার কারো নেই।”

​বর্তমানে সংসদ অধিবেশন চলায় এলাকায় সশরীরে যাওয়া কঠিন হলেও, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Политика সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 21 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Политика আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Политика কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Политика যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 97 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Политика কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 104 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Политика ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 108 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Политика গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views