রাণীশংকৈলে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হলেন জয় রায়

****
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হলেন জয় রায়
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও, সংবাদদাতা।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বছরব্যাপী কর্মমূল্যায়নের ভিত্তিতে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায়। সোমবার (৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে "টেকসই কৃষি উন্নয়ন (১ম সংশোধিত)" প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কৃষি সম্প্রসারণ কার্যক্রমে দক্ষতা, দায়িত্বশীলতা এবং মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ জয় রায়কে সেরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোছা. শামীমা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. আলাউদ্দিন শেখ।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জয় রায়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং কৃষি উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন।

এ সময় উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে এবং কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, জরিমানা ১ লাখ কৃষি-অর্থ ও বাণিজ্য সিংড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভেজাল গুড়ের কারখানা ধ্বংস, জরিমানা ১ লাখ 63 ভিউ স্বর্ণের বাজারে বড় দরপতন: ভরিতে কমল দুই হাজার টাকার বেশি কৃষি-অর্থ ও বাণিজ্য স্বর্ণের বাজারে বড় দরপতন: ভরিতে কমল দুই হাজার টাকার বেশি 84 ভিউ মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসনে সাতক্ষীরায় দুই দিনের উদ্যোক্তা মেলা কৃষি-অর্থ ও বাণিজ্য মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসনে সাতক্ষীরায় দুই দিনের উদ্যোক্তা মেলা 68 ভিউ সময়মতো রিটার্নে ৫২ কোটি টাকা প্রণোদনা পেলেন ২ লাখ করদাতা কৃষি-অর্থ ও বাণিজ্য সময়মতো রিটার্নে ৫২ কোটি টাকা প্রণোদনা পেলেন ২ লাখ করদাতা 33 ভিউ সবার আগে দেশ তারপর কার পকেট? কৃষি-অর্থ ও বাণিজ্য সবার আগে দেশ তারপর কার পকেট? 248 ভিউ বিশ্ববাজারে এক বছরের সর্বনিন্ম স্তরে নেমেছে স্বর্ণের দাম কৃষি-অর্থ ও বাণিজ্য বিশ্ববাজারে এক বছরের সর্বনিন্ম স্তরে নেমেছে স্বর্ণের দাম 38 ভিউ বিশ্ববাজারে বড় দরপতন: এক বছরের সর্বনিম্নে রূপা, কমছে সোনার দামও কৃষি-অর্থ ও বাণিজ্য বিশ্ববাজারে বড় দরপতন: এক বছরের সর্বনিম্নে রূপা, কমছে সোনার দামও 15 ভিউ