শ্রীমঙ্গলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সাবেক মেয়রসহ আটক ১৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদের আগের রাতে টমটম পার্কিং নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক মেয়র ও বিএনপি নেতা মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার ..
שיתוף ב-Eidok
শ্রীমঙ্গলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সাবেক মেয়রসহ আটক ১৪
צילום: ארכיון

স্থানীয় সূত্রে জানা গেছে, গদারবাজার এলাকার সাবেক মেয়র মহসিন মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিংকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পক্ষ ছিল মহসিন মধুর সমর্থক এবং অপর পক্ষ বিএনপি নেতা হাজী মুজিবের অনুসারী আনার মিয়া মেম্বারের লোকজন।

সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় দোকানপাটে আটকেপড়া সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষে বেশ কয়েকটি দোকান ও যানবাহন ভাঙচুরের শিকার হয়।

পুলিশের বক্তব্য

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সংঘর্ষে কয়েকটি টমটমসহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫৬ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সাবেক মেয়র মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় פשע মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 36 Views কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা פשע কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 49 Views গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার פשע গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 74 Views চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার פשע চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 66 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ פשע সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 77 Views সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার פשע সাইবার প্রতারণার নতুন কৌশল: ডেটিং অ্যাপে নারী সেজে অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতা গ্রেপ্তার 82 Views সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার פשע সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার 76 Views