ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, ১১ জনকে দেশে… | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, ১১ জনকে দেশে ঢুকতে দেয়নি বিজিবি

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, ১১ জনকে দেশে ঢুকতে দেয়নি বিজিবি..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, ১১ জনকে দেশে ঢুকতে দেয়নি বিজিবি
ছবি: সংগৃহীত

 

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারির পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছে।

বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ০৬ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৪৯/৭-এস-এর কাছে এই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ভারতের বহরগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশুসহ মোট ১১ জনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে মশালগাঁও বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির তৎপরতায় অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ হলে তারা জিরো লাইনের আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হয়।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, পুশইনের শিকার হওয়া ব্যক্তিরা মূলত ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান গত ২৬ মে ২০২৬ তারিখ ভারতীয় আইন-শৃঙ্খলা বাহিনী তাদের হাকিমপুর সীমান্ত এলাকা থেকে হেফাজতে নেয়।একটি নির্দিষ্ট স্থানে তাদের আটকে রাখা হয়েছিল, যেখানে আরও প্রায় ২০০-৩০০ জন ব্যক্তি বন্দি ছিলেন।প্রায় সাতদিন পর তাদের বিভিন্ন দলে বিভক্ত করে বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়।এই ১১ জনকে পুলিশের গাড়িতে করে ৮৭ বিএসএফ ব্যাটালিয়নের বহরগাঁও ক্যাম্পে আনা হয় এবং একদিন রাখার পর শনিবার রাতে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হয়।

দিনাপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ৪২ বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

"উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফ-বিজিবির মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলমান রয়েছে।"

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, অধিনায়ক, ৪২ বিজিবি

বিজিবি অধিনায়ক সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে গণমাধ্যম, স্থানীয় প্রশাসন এবং সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি İlçe Haberleri মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 40 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু İlçe Haberleri প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 44 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় İlçe Haberleri মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 41 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি İlçe Haberleri রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 38 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি İlçe Haberleri খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 62 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু İlçe Haberleri রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 49 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী İlçe Haberleri সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 51 Views