দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার..

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার..
দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার..
ছবি: সংগৃহীত
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ বলয়ে সক্রিয় ছিলেন। নসরুল হামিদের ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বিভিন্ন প্রভাব..

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের বিশেষ অভিযানে বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আজিজ (৬৬) গ্রেফতার হয়েছেন। শনিবার (৬ জুন) রাত ৮টা ৫৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দড়িগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) ঝন্টু চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

গ্রেফতারকৃত আব্দুল আজিজ দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও এলাকার মৃত আলিম উদ্দীনের ছেলে। তিনি বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ বলয়ে সক্রিয় ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি নসরুল হামিদের ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বিভিন্ন প্রভাব বিস্তারমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া পলাতক এরশাদসহ কয়েকজনের সঙ্গে যোগসাজশে সাধারণ মানুষের জমি দখল ও হয়রানির অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আব্দুল আজিজ কে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

 

Nessun commento trovato


News Card Generator