কেন্দুয়ায় নিখোঁজ মেকানিক ব্যাবসায়ী বিল্লালের সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় নিখোঁজ মেকানিক ব্যাবসায়ী বিল্লাল হোসেনের সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিখোঁজ বিল্লাল হোসেন(৩০) উপজেলার দলপা ভুইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
শনিবার (৬ জুন) দুপুর ১ টা থেকে ৩ টা পর্যন্ত নেত্রকোণা জেলাধিন কেন্দুয়া উপজেলার ৩নং দলপা ইউনিয়নের সকল শ্রেণীর পেশাজীবী মানুষের উদ্যোগে আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারের মেকানিক ব্যাবসায়ী বিল্লাল হোসেনের সন্ধান ও উদ্ধারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
তিনি গত ৩১ মে শনিবার রাত আনুমানিক ৩.০০ ঘটিকা সময় বীরগঞ্জ বাজার হতে নিখোঁজ হন। এখন পর্যন্ত নিখোঁজ বিল্লালের সন্ধান নিশ্চিত করতে পারেনি কেন্দুয়া উপজেলা প্রশাসন।
নিখোঁজ বিল্লাল হোসেনের ভাই রোকন মিয়া জানান, বীরগঞ্জ বাজারে গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টা পর্যন্ত তার অবস্থান নিশ্চিত ছিল।রাতে বাড়িতে না গেলে সকাল বেলা বাড়ির লোকজন দোকানে এসে দেখেন তার দুটি মোবাইল, মোটরসাইকেল, দোকানের চাবি সব পরে আছে দোকানে কিন্তু বিল্লালকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না,সেখান থেকেই ভোর বেলায় সে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত সকল শ্রেণীর মানুষের একটাই দাবি অনতিবিলম্বে কেন্দুয়া উপজেলা প্রশাসন নিখোঁজ ব্যবসায়ী বিল্লাল হোসেনের সন্ধান নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেছেন গত ৩১ মে রাতে বিল্লাল হোসেনের নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। এই ঘটনায় উদ্ধার অভিযান এবং কার্যক্রম চলমান আছে বলেও জানান তিনি।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিভিন্ন পেশার জনগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা
০৬/০৬/২০২৬
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট