নেত্রকোনায় মোটরসাইকেল দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় মোটরসাইকেল দূর্ঘটনায় আলবার খান সামী(২৫) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।
ঘটনাটি নেত্রকোনার বাইপাসে ঘটেছে।
নিহত সামী নেত্রকোনা পৌরসভার চরপাড়া এলাকার ইসলাম উদ্দিন খান চঞ্চলের ছেলে এবং ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (৫ জুন) রাত ১২.০০ টার দিকে নেত্রকোনার বাইপাস এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন সামী। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালন কারি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা সদর থানার অফিসার ইনচার্জ মামুন সরকার বলেন, শুক্রবার রাতে মোটরসাইকেল দূর্ঘটনায় সামী নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নেত্রকোনা প্রতিনিধি
০৬/০৬/২০২৬
নেত্রকোনায় মোটরসাইকেল দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
নেত্রকোনায় মোটরসাইকেল দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত ..
ছবি: সংগৃহীত
ঘটনাটি নেত্রকোনার বাইপাসে ঘটেছে। ..
কোন মন্তব্য পাওয়া যায়নি