কেন্দুয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কেন্দুয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Muhammad Ashraful Haque Bhuiyan avatar   
Muhammad Ashraful Haque Bhuiyan
কেন্দুয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কেন্দুয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাফোয়ান মিল্কি(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।..

 

কেন্দুয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মুহাম্মদ আশরাফুল হক ভূঞা

কেন্দুয়া ( নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাফোয়ান মিল্কি(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার চিরাং  ইউনিয়নের সাজিউড়া  গ্রামে।

নিহত সাফোয়ান মিল্কি ঐ গ্রামের সজল মিল্কি ও সোনিয়া আক্তার দম্পতির সন্তান। 

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন ) বিকেলের দিকে অন্যান্য দিনের মত বাড়ির সামনে  খেলা করতে যায় শিশু সাফোয়ান মিল্কি।  খেলার কোন এক ফাঁকে সবার অজান্তে বাড়ির সামনে  পুকুরের পানিতে ডুবে যায় শিশু সাফোয়ান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরে সাফোয়ান মিল্কি কে পুকুরের পানিতে ভাসতে দেখে।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

নিহত সাফোয়ান মিল্কির চাচা বাবুল মিল্কি বলেন আমার ভাতিজা সাফোয়ান মিল্কি আজ বিকেলের দিকে  পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তিনি বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক। এই ঘটনায় আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

এব্যাপারে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক( ওসি) মেহেদী মাকসুদ বলেছেন সাজিউড়া গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয় টি আমাদের কেউ অবহিত করে নাই ।আমি এব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। 

মুহাম্মদ আশরাফুল হক ভূঞা 
০৫/০৬/২০২৬

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator