দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর… | আই নিউজ বিডি

দিনাজপুর

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি..
Eidok-এ শেয়ার
দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি
ছবি: সংগৃহীত

 

সাম্প্রতিক সময়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং দেশের সীমান্ত এলাকায় কথিত অবৈধ নাগরিকদের বাংলাদেশে পুশইনের অভিযোগকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলের দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকাকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বিবেচনা করে সীমান্ত সুরক্ষায় কঠোর নজরদারি ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

শনিবার (৫ জুন) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবেশী দেশে অবস্থানরত কথিত অবৈধ নাগরিকদের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা ও প্রস্তুতির খবর প্রকাশের পর সীমান্ত এলাকায় এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে কথিত পুশইনের কিছু ঘটনার অভিযোগও সামনে এসেছে। এমন পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে ৪২ বিজিবি।

সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ইতোমধ্যে তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট ও নদীপথ চিহ্নিত করে সেখানে দিন ও রাতে টহল জোরদার করা হয়েছে।

 সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি আরও কার্যকর ও দৃশ্যমান করতে অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে।


 সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি হিসেবে নাইট ভিশন গগলস, ড্রোন এবং বাইনোকুলারের ব্যবহার বাড়ানো হয়েছে।


সীমান্তবর্তী এলাকায় সংঘবদ্ধ দালাল চক্র ও অবৈধ কার্যক্রমে জড়িত ব্যক্তিদের ওপর বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।


সীমান্ত সুরক্ষায় শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাই নয়, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে বিজিবি। এ লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিক জনসচেতনতামূলক সভা, মাইকিং এবং সরাসরি গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রাত্রিকালীন টহল দল বাঁশি ও টর্চ লাইটের মাধ্যমে সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থানরত জনসাধারণকে সতর্ক করছে। এছাড়া, স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে ছোট ছোট সতর্কতামূলক দল গঠন করা হয়েছে, যাতে সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম সম্পর্কে দ্রুত বিজিবিকে তথ্য দেওয়া সম্ভব হয়।


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন“অবৈধ পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে আমি ব্যক্তিগতভাবে জনসচেতনতামূলক সভায় অংশগ্রহণ করেছি। কোম্পানি ও বিওপি কমান্ডারগণও নিয়মিতভাবে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।”

তিনি সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পুশইন, অবৈধ অনুপ্রবেশ কিংবা যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া মাত্রই বিজিবিকে অবহিত করতে হবে। জনগণ ও বিজিবির সমন্বিত উদ্যোগই সীমান্ত সুরক্ষার সবচেয়ে বড় শক্তি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে বাহিনী সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি District Nieuws খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 2 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু District Nieuws রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 16 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী District Nieuws সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 19 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী District Nieuws মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত District Nieuws কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ District Nieuws ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 Views মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা District Nieuws মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 15 Views