রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন নাটোরের আসমা শাহীন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন নাটোরের আসমা শাহীন..

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন নাটোরের আসমা শাহীন..
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন নাটোরের আসমা শাহীন..
ছবি: সংগৃহীত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫-এর আওতায় বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।..

নাটোর প্রতিনিধি:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫-এর আওতায় বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

বৃহস্পতিবার (৪ জুন) বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ এবং সদস্য সচিব প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়।

এ অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, জেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার কারণেই এ স্বীকৃতি পেয়েছেন। এছাড়া তিনি নাটোরের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রশাসনের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নাটোর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন ২০২৪ সালের ৩ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator