কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে কামাল আনোয়ার আহাম্মদ… | আই নিউজ বিডি

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে কামাল আনোয়ার আহাম্মদ, রাণীশংকৈল-পীরগঞ্জে আনন্দের জোয়ার

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে কামাল আনোয়ার আহাম্মদ, রাণীশংকৈল-পীরগঞ্জে আনন্দের জোয়ার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্তান ও দীর্ঘদিনের বিএনপি রাজনীতির পরিচিত মুখ কামাল আনোয়ার আহাম্মদ জাতীয়..
Eidok-এ শেয়ার
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে কামাল আনোয়ার আহাম্মদ, রাণীশংকৈল-পীরগঞ্জে আনন্দের জোয়ার
ছবি: সংগৃহীত

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্তান ও দীর্ঘদিনের বিএনপি রাজনীতির পরিচিত মুখ কামাল আনোয়ার আহাম্মদ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন। নতুন এই দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই রাণীশংকৈল ও পীরগঞ্জসহ জেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

 

বুধবার (৩ জুন) ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন দায়িত্ব পেয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

 

দলের কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহাম্মদ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে অতীতের মতো ভবিষ্যতেও সংগঠনের স্বার্থে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

 

রাজনৈতিক জীবনের শুরু থেকেই ছাত্রদল ও পরবর্তীতে যুবদলের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন কামাল আনোয়ার আহাম্মদ। আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মকাণ্ড এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে তার দীর্ঘ সম্পৃক্ততা রয়েছে। রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবরণের অভিজ্ঞতাও রয়েছে তার।

 

দলের নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অবিচল নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ এই পদে তাকে মূল্যায়ন করা হয়েছে। তাদের মতে, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা পালন করবেন।

 

এদিকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠ থেকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

এ সময় উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম আখতার, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও কামাল আনোয়ার আহাম্মদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট করতে দেখা গেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের। তাদের প্রত্যাশা, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন פוליטיקה আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ פוליטיקה কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম פוליטיקה যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 95 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট פוליטיקה কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির פוליטיקה ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী פוליטיקה গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের פוליטיקה নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 Views