সিলেট বিভাগের শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় খাসা সরকারি প্রাথমিক… | আই নিউজ বিডি

সিলেট

সিলেট বিভাগের শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়

****
Eidok-এ শেয়ার
সিলেট বিভাগের শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
ছবি: সংগৃহীত

ছাবির খাঁন, সিলেট :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ের মূল্যায়নে সিলেট বিভাগের শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত ৪ জুন বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এবং বিভাগীয় উপপরিচালক স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য প্রকাশ করা হয়। শিক্ষার গুণগত মান, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের সাফল্য এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়টি এ গৌরবজনক অর্জন লাভ করেছে। এর আগে বিদ্যালয়টি জেলা পর্যায়েও শ্রেষ্ঠ বিদ্যালয়ের মর্যাদা অর্জন করেছিল।
খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। ২০২৫ সালে বিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। একই বছর পঞ্চম শ্রেণির বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষায়ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে ব্যাপক প্রশংসা কুড়ায়।
শতবর্ষের ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারের পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০১৫ সালে বিদ্যালয়ে প্রতিষ্ঠিত শিশু নাট্যদল ‘শিশুনাট’ শিশুদের সাংস্কৃতিক বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাট্যচর্চার পাশাপাশি সৃজনশীলতা বিকাশে দলটির উদ্যোগে ‘ফাগুনে’, ‘অর্জন’, ‘স্মৃতিচিহ্ন-১’ ও ‘স্মৃতিচিহ্ন-২’সহ বিভিন্ন দেয়াল পত্রিকা প্রকাশিত হয়েছে। এছাড়াও বিদ্যালয় থেকে দুটি গ্রন্থ প্রকাশ করা হয়েছে।
বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা বেগম বলেন, “সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই অর্জন বিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।”
উল্লেখ্য, আগামী ৯ জুন থেকে ১৩ জুন পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতীয় পর্যায়ের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেখানে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন آخر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views