রাতের আঁধারে চুরি, পুলিশের তৎপরতায় ধরা খেল কুখ্যাত চোর | আই নিউজ বিডি

রাতের আঁধারে চুরি, পুলিশের তৎপরতায় ধরা খেল কুখ্যাত চোর

নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া নগদ টাকা ও মোবাইল মিনিট কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।..
Eidok-এ শেয়ার
রাতের আঁধারে চুরি, পুলিশের তৎপরতায় ধরা খেল কুখ্যাত চোর
ছবি: সংগৃহীত

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত ১১:৩০টা থেকে ৩ জুন ভোর ৩:০০টার মধ্যে যেকোনো সময় নওগাঁ সদর উপজেলার চকরাম কানু এলাকার বাসিন্দা মোঃ শাহাদত হোসেন ওরফে বেতার (৫০)-এর বসতঘর সংলগ্ন মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোর দোকানের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে নগদ প্রায় ২০ হাজার টাকা এবং প্রায় ৫ হাজার টাকা মূল্যের গ্রামীণফোনের ৩০ টাকা মূল্যমানের মিনিট কার্ড চুরি করে নিয়ে যায়।

 

ঘটনার পর ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগ পাওয়ার পর ৩ জুন রাতে পুলিশের একটি দল স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে চোরকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ শামীম (২৯), পিতা- মোঃ তাছির উদ্দিন প্রামাণিক, সাং- চকরাম কানু, থানা ও জেলা- নওগাঁ।

 

অভিযানকালে তার কাছ থেকে চুরি হওয়া নগদ ১,৪৮৫ টাকা এবং ৫০০ টাকা মূল্যের মিনিট কার্ড উদ্ধার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা দ্রুত সময়ে চোরকে গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধারে নওগাঁ সদর থানা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crimen সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crimen মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 42 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crimen গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crimen নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crimen দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crimen দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crimen সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views