শরণখোলায় গাছবোঝাই টমটম উলটে প্রবাসীর মৃত্যু | আই নিউজ বিডি

শরণখোলায় গাছবোঝাই টমটম উলটে প্রবাসীর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় গাছবোঝাই একটি ইঞ্জিন চালিত টমটম উলটে সৌদি প্রবাসী মো: সুজন মোল্লা (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় গাছবোঝাই টমটম উলটে প্রবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত

 

বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটুখার বাজার এলাকার গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত সুজন মোল্লা রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মো: হানিফ মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানান,সুজন মোল্লা গত তিনমাস আগে সৌদি থেকে বাড়িতে আসেন। বাড়ি এসেই গাজির ব্রিজ এলাকায় গাছের ব্যবসা শুরু করেন। 

এদিন বৃহস্পতিবার ভোররাতে নিজেদের টমটমে করে গাছ নিয়ে গাজির ব্রিজ যাচ্ছিলেন সুজন। পথে পহলানবাড়ি এলাকার ছুটুখার বাজারের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায়। এতে গাড়িতে থাকা সুজন মোল্লা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো: শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনা শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Notícias do distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 57 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Notícias do distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 70 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Notícias do distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Notícias do distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 54 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Notícias do distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Notícias do distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Notícias do distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 63 Views