নওগাঁ সদরে হাসুয়াসহ ছিনতাইকারী গ্রেফতার। | আই নিউজ বিডি

নওগাঁ

নওগাঁ সদরে হাসুয়াসহ ছিনতাইকারী গ্রেফতার।

****
Eidok-এ শেয়ার
নওগাঁ সদরে হাসুয়াসহ ছিনতাইকারী গ্রেফতার।
ছবি: সংগৃহীত

নওগাঁ সদরে হাসুয়াসহ ছিনতাইকারী গ্রেফতার

 

মোঃ হারুন অর রশিদ মহাদেব পুর (নওগাঁ) প্রতিনিধি 

 

নওগাঁ সদর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে ধারালো হাসুয়াসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আ. আলীম (৫০)। তিনি সদর উপজেলার পাহাড়পুর (প্রামাণিকপাড়া) এলাকার মৃত লহির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখ সকাল প্রায় ১১টার দিকে পাহাড়পুর গ্রামের বাসিন্দা সুলতানা রাজিয়া ও তার মা মোছা. শাহানারা বেওয়া লোহার রড কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী আ. আলীম ধারালো হাসুয়া প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করেন। এ সময় তিনি তাদের কাছ থেকে নগদ টাকাসহ একটি ব্যাগ এবং গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

 

 

ভুক্তভোগী ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ধারালো হাসুয়া প্রদর্শন করে আতঙ্কের সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

 

এ ঘটনায় ভুক্তভোগী সুলতানা রাজিয়া নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সুপারের নির্দেশনায় ছিনতাইকারীকে গ্রেফতারের লক্ষ্যে সদর থানার একটি বিশেষ টিম অভিযান শুরু করে।

 

 

সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই শাহীন মিয়া ও এএসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ কয়েক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযুক্ত আ. আলীমকে তার নিজ বাসা থেকে ধারালো হাসুয়াসহ গ্রেফতার করা হয়।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Bezirksnachrichten ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 22 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Bezirksnachrichten ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 54 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 21 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 42 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল Bezirksnachrichten জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 50 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের Bezirksnachrichten ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 31 Views সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন Bezirksnachrichten সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 37 Views