টিকটকারের ফাঁদে ঘরছাড়া গাজীপুরের সেই দুই কিশোরী উদ্ধার... ​ | আই নিউজ বিডি

গাজীপুর

টিকটকারের ফাঁদে ঘরছাড়া গাজীপুরের সেই দুই কিশোরী উদ্ধার... ​

টিকটকারের ফাঁদে ঘরছাড়া গাজীপুরের সেই দুই কিশোরী উদ্ধার...
​

গাজীপুর প্রতিনিধি


টিকটকারের প্রলোভনে পড়ে ঘর ছেড়ে নিখোঁজ হওয়া গাজীপুরের শ্রীপুরের দুই বোনকে জামালপুর থেকে উদ্ধার ক..
Eidok-এ শেয়ার
টিকটকারের ফাঁদে ঘরছাড়া গাজীপুরের সেই দুই কিশোরী উদ্ধার... ​
ছবি: সংগৃহীত

টিকটকারের ফাঁদে ঘরছাড়া গাজীপুরের সেই দুই কিশোরী উদ্ধার
​

গাজীপুর প্রতিনিধি


টিকটকারের প্রলোভনে পড়ে ঘর ছেড়ে নিখোঁজ হওয়া গাজীপুরের শ্রীপুরের দুই বোনকে জামালপুর থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর আজ মঙ্গলবার তাদের মা-বাবার কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন।
​উদ্ধার হওয়া দুই বোন হলো, সানজিদা (১৪) ও আতিয়া (১৩)। তারা শ্রীপুরের পূর্ব নিজ মাওনা গ্রামের সোহেল রানার  সন্তান।

​প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টিকটকারের রঙিন প্রলোভনে পড়ে গত শনিবার দুই বোন বাড়ি থেকে পালিয়ে যায়। পথ ভুলে তারা জামালপুর জেলায় চলে গেলে তাদের অসহায়ত্ব দেখে ফেসবুকে পোস্ট দেন। পরে মেয়ে দুটিকে জামালপুরের ‘অপরাজেয় বাংলাদেশ’ সেল্টার হোমে রাখা হয়।

​ফেসবুক পোস্টটি নজরে এলে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইউসুফ দ্রুত গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার সাথে যোগাযোগ করেন। গাজীপুরের ডিসির নির্দেশে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ ভূঁইয়া মেয়েদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করেন। এরপর দুই জেলা প্রশাসনের যৌথ তৎপরতায় আজ তাদের মা-বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়।

​গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, "মেয়েরা নিরাপদ ছিল এবং বড় কোনো বিপদে পড়েনি। তবে এ ধরনের ঘটনা অভিভাবকদের সচেতনতার গুরুত্ব মনে করিয়ে দেয়।"

​এদিকে দরিদ্র এই পরিবারের মেয়ে দুটির পড়াশোনা যাতে বন্ধ না হয়, সেজন্য শ্রীপুরের ইউএনও-কে তাদের পড়াশোনার যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক গাজীপুর।

যারা ফেসবুকে শেয়ার করেছিলেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Tin tức quận বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 46 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Tin tức quận মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 55 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Tin tức quận প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 55 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Tin tức quận মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 47 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Tin tức quận রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Tin tức quận খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Tin tức quận রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 52 Views