শ্যামনগরের  স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরের  স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরের  স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ..
শ্যামনগরের  স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ..
ছবি: সংগৃহীত
বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে বুধবার(৩জুন) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।..

শ্যামনগরের  স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা )প্রতিনিধি ঃ  বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে বুধবার(৩জুন) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

 উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল হালিম।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, এনজিও ব্যক্তিত্ব মো: আ: রহিম, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমূখ।

বক্তারা বলেন “গাবুরাতে স্বাস্থ্য সেবার মান খারাপ। সেখানে মানুষ অসুস্থ হলে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দোলনায় করে নিতে হয় । সেজন্য স্বাস্থ্য নিয়ে গাবুরাতে কাজ করা প্রয়োজন।

  প্রকল্পের মাধ্যমে মোট ১৫টি ফাস্ট এইড বক্স, ১৫টি ছাতা, ১৫টি বিপি মেশিন, ৪টি নেবুলাইজার, ১৫টি পালস অক্সিমিটার, ১৫টি গ্লুকো মিটার, ১৫টি থার্মমিটারসহ ১৫ সেট সফট রোল, মেডি টেপ, গ্লোবস, ভায়োডিন, হেক্সিসল, কটন, ওর স্যালাইন, বার্ণ ক্রিম বিতরণ করা হয়েছে।

ছবি- শ্যামনগরে স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

 

نظری یافت نشد


News Card Generator