গাজীপুর শ্রীপুরে রাস্তায় ফেলে প্রকাশ্যে একজনকে পিটিয়ে হত্যা.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

গাজীপুর শ্রীপুরে রাস্তায় ফেলে প্রকাশ্যে একজনকে পিটিয়ে হত্যা....

Md Sale avatar   
Md Sale
গাজীপুর শ্রীপুরে রাস্তায় ফেলে প্রকাশ্যে একজনকে পিটিয়ে হত্যা....
গাজীপুর শ্রীপুরে রাস্তায় ফেলে প্রকাশ্যে একজনকে পিটিয়ে হত্যা....
ছবি: সংগৃহীত
গাজীপুর শ্রীপুরে রাস্তায় ফেলে প্রকাশ্যে একজনকে পিটিয়ে হত্যা..

শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে রাস্তায় ফেলে একজনকে পিটিয়ে হত্যা, আহত পরিবারের আরও ৩ সদস্য, এতিম ছেলেমেয়েদের দায়িত্ব নিলেন উপজেলা ভা..

গাজীপুর শ্রীপুরে রাস্তায় ফেলে প্রকাশ্যে একজনকে পিটিয়ে হত্যা..

শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে রাস্তায় ফেলে একজনকে পিটিয়ে হত্যা, আহত পরিবারের আরও ৩ সদস্য, এতিম ছেলেমেয়েদের দায়িত্ব নিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম সরকার 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আজিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বরমী ইউনিয়নের পাইটাল বাড়ি এলাকায় সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের শেষ করে  রাত নয়টায় নিজ বাসস্থানের দাফনকার্জ সম্পূর্ণ হয়।


 খবর পেয়ে ছুটে আসেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক, গাজীপুর জেলা শ্রমিকদলের অন্যতম আহব্বায়ক সদস্য  ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী - 
জনাব মো: শরিফুল ইসলাম সরকার। 
তিনি পরিবারের সবার সাথে কথা বলেন, বাচ্চাদের বুকে জড়িয়ে নিজেও কান্নায়  ভেঙ্গে পড়েন। মা হারা বাবা হারা, এতিম দুই ছেলেমেয়েদের দায়িত্ব নিতে চান শরিফুল ইসলাম সরকার। 


উক্ত হত্যা মামলায় যত প্রকার আইনি সহযোগিতা আছে তা তিনি নিজে করবেন বলে আশ্বস্ত করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আসামীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। যে কোন আপদে বিপদে এই পরিবারের পাশে থাকবেন বলে জানান শরিফুল ইসলাম সরকার। 

স্থানীয় সূত্রে জানা যায়,
 পারিবারিক একটি বিষয় নিয়ে আজিজুল ও তার ছোট ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি চলছিল। এ সময় পাশের বাড়ির শামীম, জামাল উদ্দিন ফকির, হৃদয়, শাহীন, মুক্তারসহ কয়েকজন ব্যক্তি লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আজিজুলের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা আজিজুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হামলাকারীরা আজিজুলের বসতবাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দিতে গেলে তার মা, ছোট বোন ও ছোট ভাইকেও মারধর করা হয়।

ঘটনার পর নিহতের ছোট ভাই তাইজুল ইসলাম পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মারামারির ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে । আজ সকালে নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Hiçbir yorum bulunamadı


News Card Generator