দেলদুয়ারে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত রিফাত গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দেলদুয়ারে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত রিফাত গ্রেফতার..

RASEL SIKDER avatar   
RASEL SIKDER
দেলদুয়ারে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত রিফাত গ্রেফতার..
দেলদুয়ারে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত রিফাত গ্রেফতার..
ছবি: সংগৃহীত
****

দেলদুয়ারে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত রিফাত গ্রেফতার

​রাসেল সিকদার, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহালম ওরফে রিফাত (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৮ মে) উপজেলার পাথরাইল ইউনিয়নের কৈজুরী গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত রিফাত ওই গ্রামের একাব্বর আলী বেপারীর ছেলে।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে রিফাত তার প্রতিবেশী ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। শিশুটি বাড়ি ফিরে অস্বাভাবিক আচরণ করলে মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। এই ঘটনায় গত ৩০ মে (শনিবার) শিশুটির বাবা বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনতা রিফাতকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিফাতের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় আরও একাধিক মামলা রয়েছে।

​দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, শিশু ধর্ষণচেষ্টার মামলা হওয়ার পরপরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator