তারিখঃ ৩১/০৫/২০২৬ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিরোজপুরে কাউখালী উপজেলার ছোট-বিড়ালজুড়ীর বাসিন্দা আমার বড় চাচা মোঃ মোবাশ্বের হাওলাদার (৭৫) - কে উক্ত গ্রামের একই বাড়ির বাসিন্দা মুরগি ব্যাবসায়ী মোঃ রসুল হাং -বৃদ্ধ মোঃ মোবাশ্বের হাওলাদার কে লাথি এবং চড় ঘুসি মারে একটি লাথি বুকে গিয়ে লাগলে উল্টে পড়ে গিয়ে মাথায় এবং বুকে প্রচন্ড আঘাত পায় মাটিতে লুটিয়ে পড়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার শারীরিক উন্নতি জন্য তাকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন বর্তমানে তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কাউখালী থানায় মোবাশ্বের এর এক ছেলে একটি সাধারণ ডাইরি করে। স্থানীয় সাধারণ জনগণ এর তীব্র নিন্দা জানায় এবং প্রশাসনের কাছে এর কঠোর বিচারের দাবি জানায়।
تعليقات 0