জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে লাল সবুজের জার্সিতে লামার ৭ জিমন্যাস্ট | আই নিউজ বিডি

জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে  লাল সবুজের জার্সিতে লামার ৭ জিমন্যাস্ট

বিশ্ব ক্রীড়াঙ্গনে লাল-সবুজের জার্সি গায়ে আরও একবার বাংলাদেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছে পাহাড়ের উদীয়মান সাত কৃতি জিমন্যাস্ট।
 সিঙ্গাপুরে অনুষ্ঠানরত মর্যাদাপূর্ণ 'জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টি..
Eidok-এ শেয়ার
জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে  লাল সবুজের জার্সিতে লামার ৭ জিমন্যাস্ট
ছবি: সংগৃহীত

 

তোফাজ্জল হোসাইন,লামা (বান্দরবান)সংবাদদাতা। 

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন সূত্রে জানা গেছে, ১ জুন থেকে ৮ জুন ২০২৬ পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জন জিমন্যাস্টকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
মনোনীত ৭ জিমন্যাস্ট হলেন,উহাই মং মার্মা,প্রেনথৈ ম্রো,মংচিং প্রু ত্রিপুরা,মেনটন টনি ম্রো,উটিংওয়াং মার্মা,রাজীব চাকমা,ওয়ে ওয়ে সাই মার্মা।
সংশ্লিষ্টরা জানান, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের বৈরি পরিবেশ থেকে উঠে আসা এই জিমন্যাস্টদের সঠিক গাইডলাইন, কঠোর শৃঙ্খলা এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে নিবিড় যত্নে গড়ে তুলেছে কোয়ান্টাম। 

এই ঐতিহাসিক অর্জন সম্পর্কে অনুভূতি ব্যক্ত করে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ জানান,আমাদের মূল লক্ষ্যই ছিল তৃণমূল পর্যায় থেকে এমন জিমন্যাস্ট তৈরি করা, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। আজ যখন আমাদের ছেলে-মেয়েরা দেশের জার্সি গায়ে বিদেশের মাটিতে লড়াইয়ের জন্য মনোনীত হয়, তখন পুরো প্রতিষ্ঠানের কঠোর পরিশ্রম সার্থক মনে হয়। আমরা অত্যন্ত আশাবাদী, সিঙ্গাপুরের এই আসরে তারা দেশের জন্য বড় গৌরব বয়ে আনবে।

দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম এবং কোচদের নিখুঁত নির্দেশনায় তারা আজ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের হয়ে লড়াই করার এই গৌরবময় যোগ্যতা অর্জন করেছেন। সম্প্রতি ফেডারেশনের এক আনুষ্ঠানিক পত্রে এই খেলোয়াড়দের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে কোয়ান্টাম কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, জাতীয় পর্যায়ে ভালো করার পাশাপাশি আন্তর্জাতিক গেমসে সাফল্য পেতে হলে তৃণমূলের এমন প্রাতিষ্ঠানিক একাডেমিগুলোর অবদান অনস্বীকার্য। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ যেভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন ক্রীড়ায় জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করে যাচ্ছে, তা দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের জন্য একটি অনন্য এবং অনুকরণীয় দৃষ্টান্ত।
পাহাড়ের এই তরুণদের বিশ্বমঞ্চে এমন যাত্রা লামাবাসীসহ পুরো দেশের ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

সংবাদ প্রেরক- 
 তোফাজ্জল হোসাইন,
লামা,(বান্দরবান)সংবাদদাতা।  
মোবাইলঃ০১৮১৬৬৮৭৮৬৯
তারিখ: ০২ জুন ২০২৬ইং।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Berita Olahraga নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 82 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Berita Olahraga শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 116 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Berita Olahraga শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 137 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Berita Olahraga অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 127 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Berita Olahraga শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 101 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Berita Olahraga খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 147 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Berita Olahraga সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 125 Views