রাশিয়ায় আটকে পড়া ৩০ বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাশিয়ায় আটকে পড়া ৩০ বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন..

GK Shohag avatar   
GK Shohag
রাশিয়ায় আটকে পড়া ৩০ বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন..
রাশিয়ায় আটকে পড়া ৩০ বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন..
ছবি: সংগৃহীত
জিকে সোহাগ, সিটি রিপোর্টার

বাংলাদেশি ৩০ যুবককে কাজের ভিসায় বাংলাদেশ থেকে রাশিয়ায় নিয়ে, মোটা অঙ্কের টাকায় রাশিয়ান সেনা বাহিনীর নিকট বিক্রি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী যুবকদের স্বজনরা।

মঙ্গলবার (২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিক্রির শিকার ৩০ যুবকের স্বজনরা। 

মানববন্ধনে ভুক্তভোগী আরিফের বাবা  স্বপন পাটোয়ারী অভিযোগ করেন বলেন, আমার ছেলে সহ ৩০ জন বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের উদ্দেশে মধ্যস্থতাকারী এজেন্সি জাবাল-ই-নূর ইন্টারন্যাশনাল লিমিটেড এবং আর এস ইন্টারন্যাশনালের মাধ্যমে রাশিয়ায় যান।

সেখানে তাদের ভালো চাকরি, উচ্চ বেতন ও নিরাপদ কর্ম পরিবেশের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, কাজের ভিসায় রাশিয়ায় নিয়ে গিয়ে তাদের রাশিয়ার সেনাবাহিনীতে বিক্রি করে দেওয়া হয় এবং যুদ্ধে নেওয়ার যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়। যেকোনো মুহূর্তে তাদের যুদ্ধে যোগদান করতে বাধ্য করা হবে। এই পরিস্থিতিতে আমরা পরিবারের সদস্যরা অত্যন্ত উদ্বেগ, উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে আছি।

তাদের জীবন ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে রাশিয়ায় অবস্থানরত আমার ছেলে আরিফসহ  অন্যান্য ৩০ যুবককে দ্রুত ও নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগীদের স্বজন আব্দুল কাদের, কাজী শফিক, মুক্তার হোসেন তাসনীম সরদার  প্রমুখ। 

Keine Kommentare gefunden


News Card Generator