বাগেরহাটে দিঘির কুমিরের কবলে প্রাণ গেল শিশুর, সাড়ে ৮ ঘণ্টা পর উদ্ধার | আই নিউজ বিডি

বাগেরহাট

বাগেরহাটে দিঘির কুমিরের কবলে প্রাণ গেল শিশুর, সাড়ে ৮ ঘণ্টা পর উদ্ধার

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ সাত বছর বয়সী শিশুর মরদেহ সাড়ে আট ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
বাগেরহাটে দিঘির কুমিরের কবলে প্রাণ গেল শিশুর, সাড়ে ৮ ঘণ্টা পর উদ্ধার
ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক খান জাহান আলী (র.) মাজার-সংলগ্ন দিঘির ঘাট থেকে ফাতেমা আক্তার (৭) নামে এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার প্রায় সাড়ে আট ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল শিশুটির মরদেহ উদ্ধার করে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানান, সোমবার রাত ৮টার দিকে শিশুটি কুমিরের হামলার শিকার হয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। রাতভর তল্লাশির পর ভোররাতে মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মানসিক প্রতিবন্ধী মায়ের সঙ্গে দিঘিতে গোসলে নামলে কুমির শিশুটিকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়।

ঘটনার পর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, মঙ্গলবার দুপুরে মাজার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে দিঘিরপাড় কবরস্থানে শিশু ফাতেমার দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও মাজারের খাদেমসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু জেলার খবর চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 8 ভিউ চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা জেলার খবর চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 24 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 ভিউ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 47 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ