হরিপুরে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ১ | আই নিউজ বিডি

হরিপুরে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ১

হরিপুরে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার এক

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গৃহবধূ নাসিমা হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবা..
Eidok-এ শেয়ার
হরিপুরে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

 

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গৃহবধূ নাসিমা হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার হরিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

গ্রেপ্তার ব্যক্তি উপজেলার ভাতুরিয়া গ্রামের বাসিন্দা মো. সেলিম। তিনি সম্প্রতি আলোচিত গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

 

মামলা সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর বাগানবাড়ি গ্রামের মো. আব্দুল্লাহর স্ত্রী মোছা. নাসিমা (৩৬) গত ১/৬/২৬ইং রহস্যজনকভাবে নিহত হন। পরে হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের একটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে হরিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও অনুসন্ধান চালিয়ে আসছিল।

 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে মামলার আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

হরিপুর থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটন এবং মামলার অন্যান্য সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 16 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 21 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views