বাগেরহাটে মাজারের দিঘিতে গোসলে নেমে কুমিরের পেটে সাত বছরের শিশু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাগেরহাটে মাজারের দিঘিতে গোসলে নেমে কুমিরের পেটে সাত বছরের শিশু..

রবি ডাকুয়া avatar   
রবি ডাকুয়া
বাগেরহাটে মাজারের দিঘিতে গোসলে নেমে কুমিরের পেটে সাত বছরের শিশু..
বাগেরহাটে মাজারের দিঘিতে গোসলে নেমে কুমিরের পেটে সাত বছরের শিশু..
ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান (রহ.) মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণে সাত বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।..

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান (রহ.) মাজার-সংলগ্ন দিঘির কুমির সাত বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে গেছে। সোমবার রাত সোয়া ৮টার দিকে মাজারের মহিলা ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ফাতেমা মাজার এলাকায় বসবাসরত এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সঙ্গেই মাজার এলাকায় থাকত।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি ঘাটে গোসল করতে নামলে হঠাৎ একটি কুমির তাকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতের অন্ধকার ও কুমিরের হিংস্র প্রকৃতির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এর আগে গত এপ্রিলে দিঘির কুমিরটি একটি কুকুরকে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল।

উল্লেখ্য, খান জাহান (রহ.)-এর মাজারের দিঘিতে কুমির থাকার দীর্ঘ ঐতিহ্য থাকলেও বর্তমানের কুমিরটি সেই বংশধর নয়। ২০০৫ সালে ভারত থেকে আনা কুমিরগুলোর মধ্যে সর্বশেষ একটি কুমির বর্তমানে দিঘিতে রয়েছে। লোকালয়ের মাঝখানে এমন ঝুঁকিপূর্ণ প্রাণীর উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

Nessun commento trovato


News Card Generator