পাথরাইল বাজারে অটোরিকশার ভয়াবহ জট: ভোগান্তিতে ক্রেতা-জনসাধারণ, সমাধান চান স্থানীয়রা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পাথরাইল বাজারে অটোরিকশার ভয়াবহ জট: ভোগান্তিতে ক্রেতা-জনসাধারণ, সমাধান চান স্থানীয়রা..

RASEL SIKDER avatar   
RASEL SIKDER
পাথরাইল বাজারে অটোরিকশার ভয়াবহ জট: ভোগান্তিতে ক্রেতা-জনসাধারণ, সমাধান চান স্থানীয়রা..
পাথরাইল বাজারে অটোরিকশার ভয়াবহ জট: ভোগান্তিতে ক্রেতা-জনসাধারণ, সমাধান চান স্থানীয়রা..
ছবি: সংগৃহীত
পাথরাইল বাজারে অটোরিকশার ভয়াবহ জট: ভোগান্তিতে ক্রেতা-জনসাধারণ, সমাধান চান স্থানীয়রা..
 
 
রাসেল সিকদার, টাঙ্গাইল প্রতিনিধি-
দেলদুয়ার উপজেলার ঐতিহ্যবাহী পাথরাইল বাজার এখন ভয়াবহ অটোরিকশা জটের কারণে চরম দুর্ভোগের নাম হয়ে দাঁড়িয়েছে। টাঙ্গাইল শাড়ির রাজধানী হিসেবে পরিচিত এ বাজারে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ শাড়ি কিনতে আসেন। কিন্তু বাজারে প্রবেশ করতেই অটোরিকশার দীর্ঘ সারি ও যানজটে পড়ে চরম ভোগান্তিতে পড়ছেন ক্রেতা, পথচারী ও সাধারণ মানুষ।
মানিকগঞ্জ থেকে লাউহাটি-দেলদুয়ার হয়ে টাঙ্গাইল শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটির মাঝখানজুড়ে সারিবদ্ধভাবে অটোরিকশা দাঁড়িয়ে থাকায় অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং বয়স্ক মানুষদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। ব্যস্ত বাজারের মধ্যেই অটোরিকশা ঘোরানো ও যাত্রী ওঠানামার কারণে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কার্যকর কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগ দেখা যায়নি। বাজারের দুই পাশের ফুটপাতও বিভিন্ন ভাসমান ব্যবসায়ীদের দখলে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে একদিকে বাজারের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্রেতাদের বিড়ম্বনায় টাঙ্গাইল শাড়ি ব্যবসাও অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়ছে।
এলাকাবাসী জানান, সাবেক ইউএনও শাহাদাত কবির বিষয়টির গুরুত্ব বুঝে কিছু উদ্যোগ নিয়েছিলেন। তবে আকস্মিক বদলির কারণে সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি। এরপর আর কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।
স্থানীয়দের দাবি, পাথরাইল বাজার সমিতি, দেলদুয়ার থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে দ্রুত যানজট নিরসনের ব্যবস্থা নিতে হবে
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator