সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার চম্পাতলী বাজারের পশ্চিমে তেলীপাড়া গ্রামের নিজ বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুলু ইসলাম আলোকডিহি তেলীপাড়া গ্রামের মৃত আদালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলু ইসলাম তার পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে বৈদ্যুতিক মিটার পরিবর্তন করার জন্য তার টানতে গিয়েছিলেন কিন্তু বৈদ্যুতিক তারে সংযোগ থাকায় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সৈয়দপুর কুন্দল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর উপজেলার ১২নং আলোকডিহি ইউনিয়নে ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ ওলি মদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট