মাধবপুরে পানির ফিল্টারের ভেতর ১৯২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে পানির ফিল্টারের ভেতর ১৯২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার..

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে পানির ফিল্টারের ভেতর ১৯২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার..
মাধবপুরে পানির ফিল্টারের ভেতর ১৯২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার..
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি মিনি পিকআপে বহন করা পানির ফিল্টারের ভেতর থেকে ১৯২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

রবিবার (৩১ মে) রাত ৮টার দিকে মাধবপুর পৌরসভার সুশান পেট্রোল পাম্পের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাধবপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহভাজন মিনি পিকআপটি তল্লাশি করে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের রায়চরণ দাসের ছেলে রিপন দাস (৩২)।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অপর আসামি মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের মৃত  মিন্নত আলীর ছেলে সৈয়দ আলী অভিযান চলাকালে পালিয়ে যান। তাকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশের ধারণা, উদ্ধারকৃত গাঁজার চালানটি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

No comments found


News Card Generator