রাঙ্গুনিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার, পলাতক ২.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাঙ্গুনিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার, পলাতক ২..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
রাঙ্গুনিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার, পলাতক ২..
রাঙ্গুনিয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার, পলাতক ২..
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।..

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২৪ মে বিকেলে পরিবারের ছাগল খুঁজতে গিয়ে নির্জন এলাকায় গেলে ভুক্তভোগী কিশোরীকে জোরপূর্বক পাহাড়ি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর বাবা গত ৩০ মে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি মো. বাদশা মিয়া (৩৬)-কে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার অন্য দুই আসামি মো. সাইফুল (২৭) ও মো. মাহাবুব ওরফে মালু (৩০)-কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় সেখানে দীর্ঘদিন ধরে একটি চক্র অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

Walang nakitang komento


News Card Generator