ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্য..
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক
ছবি: সংগৃহীত

 

 

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মিতু (১৮) সদর উপজেলার রামপুর শিবগঞ্জ এলাকার দেবারুর মেয়ে।

 

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী শাহিনুর ইসলাম শাহিন ওরফে চান্দুর (২১) সঙ্গে মিতুর দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন স্বজনরা।

 

অভিযুক্ত শাহিনুর ইসলাম বন্দরপাড়া এলাকার মো. মসলিম উদ্দীনের ছেলে। তিনি শহরের একটি মোবাইল ফোনের দোকানে কর্মরত ছিলেন। স্থানীয়দের দাবি, মাদকাসক্তির অভিযোগে একপর্যায়ে চাকরি হারান তিনি।

 

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে মিতু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তাদের ধারণা, এ পরিস্থিতির কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

ঘটনার পর থেকেই শাহিনুর ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের তথ্য-উপাত্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এদিকে তরুণ এই গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

注释 0

没有找到评论

相关文章

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান (Simplified): 犯罪 দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 60 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম (Simplified): 犯罪 চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 45 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার (Simplified): 犯罪 মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন (Simplified): 犯罪 কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ (Simplified): 犯罪 আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ (Simplified): 犯罪 সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 113 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু (Simplified): 犯罪 থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 95 Views