‘আরেক ফাল্গুন’ পাঠ-প্রতিক্রিয়া প্রতিযোগিতা: সেরা পাঠকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‘আরেক ফাল্গুন’ পাঠ-প্রতিক্রিয়া প্রতিযোগিতা: সেরা পাঠকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার..

Mehedi Hasan fahim avatar   
Mehedi Hasan fahim
‘আরেক ফাল্গুন’ পাঠ-প্রতিক্রিয়া প্রতিযোগিতা: সেরা পাঠকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার..
‘আরেক ফাল্গুন’ পাঠ-প্রতিক্রিয়া প্রতিযোগিতা: সেরা পাঠকদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার..
ছবি: সংগৃহীত
সম্মিলিত পাঠাগার আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘আরেক ফাল্গুন’ বইয়ের পাঠ-প্রতিক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।..

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে জহির রায়হানের কালজয়ী উপন্যাস ‘আরেক ফাল্গুন’ নিয়ে দেশব্যাপী পাঠ-প্রতিক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে ‘সম্মিলিত পাঠাগার আন্দোলন’। যে কোনো বয়সের পাঠক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠকদের নিজ হাতে ৫০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে পাঠ-প্রতিক্রিয়া লিখে আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। লেখা পাঠানোর ঠিকানা: আবদুস ছাত্তার খান, সভাপতি, সম্মিলিত পাঠাগার আন্দোলন, কেন্দ্রীয় অফিস, পোস্ট: অর্জুনা, ভূঞাপুর, টাঙ্গাইল।

প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরা তিন পাঠককে পুরস্কার হিসেবে যথাক্রমে ৫০০০, ৩০০০ ও ২০০০ টাকা সমমূল্যের বুক ভাউচার প্রদান করা হবে। বিজয়ী পাঠকরা নিজেদের পছন্দের বই নির্বাচন করতে পারবেন। মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্মিলিত পাঠাগার আন্দোলনের ফেসবুক পেজে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আয়োজক পাঠাগারগুলোকে ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের তাৎপর্য ও জহির রায়হানের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে। আয়োজক পাঠাগারগুলোকে সহযোগিতা হিসেবে ৩ কপি ‘আরেক ফাল্গুন’ উপন্যাস ও আলোচনা সভার খরচ বাবদ ৫০০ টাকা প্রদান করা হবে। ইতিমধ্যে দেশের ১৯টি পাঠাগার এই কার্যক্রমে যুক্ত হয়েছে বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছে।

বিঃদ্রঃ অত্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে 

Mahmuda Begum
Mahmuda Begum 4 months ago
Sofol hok
0 0 Reply
Show more


News Card Generator