টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর আদর্শ পাঠাগার’। শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার চৌরাকররা গ্রামে পাঠাগার প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এবং তাদের অর্জনের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংবর্ধনা পাওয়া ৫ জন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে পাঠাগারের এই প্রচেষ্টার প্রশংসা করেন। পরিশেষে, শিক্ষার্থীদের সাফল্য কামনা করে এবং তাদের ভবিষ্যৎ পথচলার শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comments 1