শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে রানীশংকৈলে বিএনপির… | আই নিউজ বিডি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে রানীশংকৈলে বিএনপির স্মরণসভা ও দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে রানীশংকৈলে বিএনপির স্মরণসভা ও দোয়া মাহফিল

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর ক..
Eidok-এ শেয়ার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে রানীশংকৈলে বিএনপির স্মরণসভা ও দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

 

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা একত্রিত হয়ে শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ, রাষ্ট্র পরিচালনায় অবদান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকার ওপর আলোকপাত করেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। তার দেশপ্রেম, নেতৃত্বগুণ ও উন্নয়ন দর্শন আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের কল্যাণে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিল নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবী, শাহাদাত হোসেন ও খলিলুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আল মিঠু, পৌর জিয়া পরিষদের সভাপতি শরীফ মাস্টার, নবনির্বাচিত শিক্ষক নেতা মানিক মাস্টারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে মানবিক কর্মসূচিও পালন করা হয়।

 

সমগ্র কর্মসূচি সঞ্চালনা করেন মুক্তারুল ইসলাম মুক্তার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপি কার্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politique নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 12 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politique পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 13 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politique টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 45 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politique গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 47 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politique গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 69 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politique গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 55 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politique জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 83 Views