নেত্রকোনায় লাল মিয়া স্মৃতি গণপাঠাগারের সেরা পাঠক সম্মাননা ২০২৬.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নেত্রকোনায় লাল মিয়া স্মৃতি গণপাঠাগারের সেরা পাঠক সম্মাননা ২০২৬..

Mehedi Hasan fahim avatar   
Mehedi Hasan fahim
নেত্রকোনায় লাল মিয়া স্মৃতি গণপাঠাগারের সেরা পাঠক সম্মাননা ২০২৬..
নেত্রকোনায় লাল মিয়া স্মৃতি গণপাঠাগারের সেরা পাঠক সম্মাননা ২০২৬..
ছবি: সংগৃহীত
নেত্রকোনার গুজিরকোনা শালুয়াকান্দা গ্রামে আগামী ১ জুন অনুষ্ঠিত হবে লাল মিয়া স্মৃতি গণপাঠাগারের সেরা পাঠক সম্মাননা প্রদান অনুষ্ঠান। বইপড়াকে উৎসাহিত করতে নিয়মিত পাঠকদের এই স্বীকৃতি দেওয়া হচ্ছে।..

নেত্রকোনা জেলার গুজিরকোনা শালুয়াকান্দা গ্রামে অবস্থিত 'লাল মিয়া স্মৃতি গণপাঠাগার'-এ আগামী ১ জুন ২০২৬ তারিখে 'সেরা পাঠক সম্মাননা প্রদান অনুষ্ঠান' অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাঠাগারে বইপাঠের অভ্যাস বৃদ্ধি এবং নিয়মিত পাঠকদের উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ২০২৫ সালে সর্বাধিক বই পাঠকারী এবং নিয়মিত পাঠকদের মধ্য থেকে নির্বাচিতদের বিশেষ সম্মাননা, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে। পাঠাগার কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রজন্মকে জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলার অংশ হিসেবেই নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করা হয়।

এই আয়োজনে এলাকার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় সাহিত্যপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে স্থানীয়দের অনুষ্ঠানে উপস্থিত থেকে সেরা পাঠকদের উৎসাহিত করার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।

Mahmuda Begum
Mahmuda Begum ago 4 months
Thanks
0 0 پاسخ
Mahmuda Begum
Mahmuda Begum ago 4 months
Good hob
0 0 پاسخ
بیشتر نشان بده، اطلاعات بیشتر


News Card Generator