ঈশ্বরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঈশ্বরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত..

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
ঈশ্বরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত..
ঈশ্বরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত..
ছবি: সংগৃহীত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এবং মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে দলীয় অস্থায়ী কার্যালয়ে বাদ মাগরিব আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। এ সময় তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, আহসান পারভেজ, অ্যাডভোকেট সাহজাহান কবীর সাজু ও শাহ মোয়াজ্জেম হোসেন টিপু, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, উপজেলা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট রফিক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আজিজুল হাই সোহাগ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা ওলামা দলের আহ্বায়ক ওসমান গনী বকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ ও সদস্য সচিব রেজোয়ান আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Keine Kommentare gefunden


News Card Generator