কলম থামানোর অ'প'চে'ষ্টা: সাংবাদিক সঞ্জিতের বিরুদ্ধে কিসের এত আ'ক্রো'শ? | আই নিউজ বিডি

কলম থামানোর অ'প'চে'ষ্টা: সাংবাদিক সঞ্জিতের বিরুদ্ধে কিসের এত আ'ক্রো'শ?..

Ratna Begum avatar   
Ratna Begum
কলম থামানোর অ'প'চে'ষ্টা: সাংবাদিক সঞ্জিতের বিরুদ্ধে কিসের এত আ'ক্রো'শ?..
কলম থামানোর অ'প'চে'ষ্টা: সাংবাদিক সঞ্জিতের বিরুদ্ধে কিসের এত আ'ক্রো'শ?..
ছবি: সংগৃহীত
কলম থামানোর অ'প'চে'ষ্টা: সাংবাদিক সঞ্জিতের বিরুদ্ধে কিসের এত আ'ক্রো'শ?..

রিপোর্ট: রত্না বেগম

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যার কলম সবসময় সোচ্চার, সেই সাংবাদিক সঞ্জিত সাহাকে নিয়েই এখন সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। তাকে ‘দালাল’ বা ‘সুবিধাবাদী’ আখ্যা দিয়ে শুরু হয়েছে এক পরিকল্পিত অপপ্রচার। কিন্তু প্রশ্ন উঠছে—সত্যের পথে থাকা এই সাংবাদিককে হেয় করার পেছনে আসল উদ্দেশ্য কী?

দীর্ঘদিন ধরে নরসিংদীর ক্ষমতার অন্দরমহল, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের খবর সাহসিকতার সাথে তুলে ধরছেন সঞ্জিত সাহা। প্রকৌশলী লাঞ্ছনা থেকে শুরু করে মেঘনা পাড়ের বালু খেকো কিংবা ক্ষমতাসীনদের চাঁদাবাজি—তার প্রতিবেদনের বিষয়বস্তু ছিল স্পষ্ট। এমনকি দলীয় সম্মেলনের অনিয়ম বা ভুয়া মুক্তিযোদ্ধার তালিকার মতো স্পর্শকাতর বিষয়েও তিনি ছিলেন আপসহীন।

সচেতন মহল বলছেন, যারা ক্ষমতার তোষামোদ করে, তারা কখনো দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে পারে না। যে সাংবাদিক নিয়মিতভাবে প্রভাবশালী জনপ্রতিনিধিদের অপকর্মের মুখোশ উন্মোচন করেন, তাকে ‘দালাল’ বলার অর্থই হলো সত্যকে অস্বীকার করা।

অভিযোগ রয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে ভিআইপিদের সাথে তোলা সঞ্জিত সাহার নিজের ফেসবুকের ছবিগুলো সংগ্রহ করে সেগুলোকে ‘দালালির প্রমাণ’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এ বিষয়ে সাংবাদিকরা বলছেন, পেশাগত প্রয়োজনে জনপ্রতিনিধি বা কর্মকর্তাদের সাথে ছবি থাকা স্বাভাবিক। এটি কোনো গোপনীয় বিষয় নয়। বরং যাদের অপকর্মের সংবাদ প্রকাশিত হয়েছে, তারাই এখন সংঘবদ্ধভাবে এই চরিত্রহননের খেলায় মেতেছে।

স্থানীয়দের বলছে, অপপ্রচার চালিয়ে সাংবাদিকতার কণ্ঠরোধ করা সম্ভব নয়। সত্যের পথে অবিচল থাকলে এমন বাধা আসবেই, যা সাময়িক বিভ্রান্তি তৈরি করলেও সত্যকে চাপা দিতে পারবে না। নরসিংদীর সংবাদ অঙ্গনে সঞ্জিত সাহার মতো সাহসী সাংবাদিকের পাশে দাঁড়াচ্ছেন সচেতন নাগরিকরা।

Nessun commento trovato


News Card Generator