রাজধানীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করল ভয়েস অব… | আই নিউজ বিডি

রাজধানীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করল ভয়েস অব ইনসাফ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’।..
Eidok-এ শেয়ার
রাজধানীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করল ভয়েস অব ইনসাফ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’। ঈদের আনন্দ সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৮ মে) আয়োজিত মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুজিবুর রহমান। তিনি বলেন, "ঈদের প্রকৃত আনন্দ তখনই সার্থক হয়, যখন তা সবার মাঝে ভাগ করে নেওয়া যায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের দিন আনন্দের অংশীদার হতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন সবসময় মানবতার কল্যাণে এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।" এ সময় তিনি সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদেরও দুস্থদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আব্দুর রহমান ও ফজলুর রহমান মিরাজ, মানবাধিকার কর্মী মোজাম্মেল হোসেন এবং আবু সালেহ। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের একঝাঁক উদ্যমী স্বেচ্ছাসেবক ও নেতৃবৃন্দ নিরলসভাবে দায়িত্ব পালন করেন।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Övrig ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 57 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Övrig ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 53 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Övrig লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 35 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Övrig হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 44 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Övrig হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 36 Views দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ Övrig দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 45 Views জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Övrig জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 42 Views