শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় এক শিশুর মৃত্যু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় এক শিশুর মৃত্যু

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় এক শিশুর মৃত্যু
শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় এক শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
****
শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু
 শ্যামনগর ( সাতক্ষীরা)  প্রতিনিধি : 
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে শুক্রবার ( ২৯মে) বিকাল ৪টায় শারমিন ( ৯) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। 
সে উপজেলার ঈশ্বরীপুর গ্রামের আব্দুর রউফ এর কন্যা। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৪ টায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সময় বাড়ির পাশে তালগাছের নিচে খেলছিল শারমিন। এ সময় একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে গেলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শারমিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
 
ছবি - নিহত শিশু শারমিন 
 
 
Không có bình luận nào được tìm thấy


News Card Generator