ঈদুল আযহাকে ঘিরে গোমস্তাপুরে কঠোর নিরাপত্তা, সতর্ক অবস্থানে থানা পুলিশ | আই নিউজ বিডি

ঈদুল আযহাকে ঘিরে গোমস্তাপুরে কঠোর নিরাপত্তা, সতর্ক অবস্থানে থানা পুলিশ

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Eidok-এ শেয়ার
ঈদুল আযহাকে ঘিরে গোমস্তাপুরে কঠোর নিরাপত্তা, সতর্ক অবস্থানে থানা পুলিশ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পবিত্র ঈদুল আযহা সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে গোমস্তাপুর থানা পুলিশ। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, হাট-বাজার, ঈদগাহ মাঠ এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলমের নেতৃত্বে পুলিশের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। ঈদকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি-ছিনতাই, যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।

 

ওসি নূরে আলম জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, কোরবানির পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখা এবং ঈদের জামাতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় থানা পুলিশ প্রস্তুত রয়েছে।

 

তিনি আরও বলেন, “গোমস্তাপুরবাসীর ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে পুলিশ সর্বদা মাঠে থাকবে। কোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে দ্রুত থানায় জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

 

এদিকে, গোমস্তাপুর থানার এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন উপজেলার সাধারণ মানুষ। তারা আশা করছেন, পুলিশের এই সতর্ক অবস্থানের ফলে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করা সম্ভব হবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি Международный ঐতিহাসিক যৌথ বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি 57 Views যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল Международный যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন বন্ধ চার ঘণ্টা, কী ঘটেছিল 47 Views শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আইনি জটিলতা নিয়ে মুখে কুলুপ ভারতের, এড়িয়ে গেলেন জয়সওয়াল Международный শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আইনি জটিলতা নিয়ে মুখে কুলুপ ভারতের, এড়িয়ে গেলেন জয়সওয়াল 94 Views ভারতের কর্মসংস্থান সংকট: সরকারি চাকরির মরিচিকা ও যুবসমাজের ক্রমবর্ধমান হতাশা Международный ভারতের কর্মসংস্থান সংকট: সরকারি চাকরির মরিচিকা ও যুবসমাজের ক্রমবর্ধমান হতাশা 71 Views পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান: ৭৪ সশস্ত্র যোদ্ধা নিহত Международный পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান: ৭৪ সশস্ত্র যোদ্ধা নিহত 73 Views জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে ঐকমত্যে সদস্য রাষ্ট্রসমূহ: ড. খলিলুর রহমান Международный জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে ঐকমত্যে সদস্য রাষ্ট্রসমূহ: ড. খলিলুর রহমান 60 Views ইরানের হরমোজগান প্রদেশে রহস্যময় বিস্ফোরণ: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার আশঙ্কা Международный ইরানের হরমোজগান প্রদেশে রহস্যময় বিস্ফোরণ: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার আশঙ্কা 51 Views