চিরিরবন্দরে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত। | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চিরিরবন্দরে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত।

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত।
চিরিরবন্দরে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত।
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ।..

প্রতি বছরের ন্যায় এবারও তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় ও কোরবানি পালন করেন।

বুধবার (২৭ মে) সকাল ৯টায় উপজেলার জগন্নাথপুর গ্রামের চিরিনদী ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে পুরুষ, মহিলা ও শিশুসহ ৩৫ জন মুসল্লি অংশ নেন। ঈদের জামাতে ইমামতি করেন মোহাম্মদ আব্দুল আলিম।

চিরিনদী ঈদগাহ মাঠের সভাপতি হাসান আলী বলেন, আমি সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০০৯ সাল থেকে রোজার ঈদ ও কোরবানি পালন করে আসছি। গতবারের তুলনায় এবার বৃষ্টির কারণে মুসল্লি কম হয়েছে।

এদিকে ঈদগাহ মাঠের ইমাম মোহাম্মদ আব্দুল আলিম বলেন, আমরা বিগত কয়েক বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে রোজা, ঈদ ও কোরবানি উদযাপন করে আসছি। পৃথিবীর যেকোনো প্রান্তে ঈদের চাঁদ দেখা গেলে ঈদের নামাজ ও কোরবানি করা যাবে বলে আমরা মনে করি। মুসলিম উম্মাহ যেন একই দিনে রোজা ও কোরবানি পালন করতে পারে, সে আহ্বান জানাই।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এলাকার একটি অংশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযা

পন করে আসছে।

没有找到评论


News Card Generator