বোগলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুবায়ের আহমদ তালুকদার মনি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোগলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুবায়ের আহমদ তালুকদার মনি..

Mamun Monsi avatar   
Mamun Monsi
বোগলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুবায়ের আহমদ তালুকদার মনি..
বোগলা ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জুবায়ের আহমদ তালুকদার মনি..
ছবি: সংগৃহীত
দোয়ারাবাজার প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বোগলা ইউনিয়নের দেশ-বিদেশে অবস্থানরত সকল মানুষের প্রতি শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বোগলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য প্রবা..

 

 

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ত্যাগ, সম্প্রীতি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। দেশ এবং প্রবাসে অবস্থানরত বোগলা ইউনিয়নের সকল বাসিন্দাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”

জুবায়ের আহমদ তালুকদার মনি যুক্তরাজ্য ইউনিটি নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তিনি বৃহত্তর লক্ষ্মীপুর ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী রাশিদ আলী তালুকদারের দৌহিত্র এবং আফতাব মিয়া তালুকদারের সন্তান। এছাড়াও তিনি রাশিদ আলী তালুকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। পারিবারিকভাবেই তিনি সামাজিক উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে অবস্থান করেও তিনি বোগলা ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে সহযোগিতা করে আসছেন। এলাকার উন্নয়ন, তরুণ সমাজের কর্মসংস্থান এবং আধুনিক ইউনিয়ন গঠনের লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি।”

Aucun commentaire trouvé


News Card Generator