নাচোলে পাওনা টাকা চাওয়ায় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নাচোলে পাওনা টাকা চাওয়ায় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

Md Rony Rojob avatar   
Md Rony Rojob
নাচোলে পাওনা টাকা চাওয়ায় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ
নাচোলে পাওনা টাকা চাওয়ায় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ
ছবি: সংগৃহীত
(নিজস্ব প্রতিবেদক:)

 


​
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি ব্যাটারি কোম্পানির বকেয়া পাওনা টাকা চাইতে গিয়ে মেসার্স নুসরাত ট্রেডার্সের স্বত্বাধিকারী ফিরোজ হোসেনের হাতে হুমকির শিকার হয়েছেন দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও কোম্পানির বিক্রয় প্রতিনিধি অভিজিত শীল। এ ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগে আজ ২৬ মে (২০২৬ ইং) নাচোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার অভিজিত শীল সংশ্লিষ্ট ব্যাটারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গত সেপ্টেম্বর (২০২৫ ইং) মাসে তিনি এবং অপর সাংবাদিক ইব্রাহিম বাবু বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে নাচোল বাজারের মেসার্স নুসরাত ট্রেডার্সের মালিক ফিরোজ হোসেনের কাছে যান। সে সময় ফিরোজ হোসেন টাকা দিতে অস্বীকৃতি জানান এবং কীভাবে টাকা নিবি দেখে নেব বলে চড়াও হন ও অশোভন আচরণ করেন।

​পরবর্তীতে বিষয়টি কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে, কোম্পানির কর্মকর্তারা কয়েক দফায় সরাসরি ফিরোজ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাদের সাথেও তিনি চরম দুর্ব্যবহার করেন বলে জানা যায়।

কোনো উপায় না পেয়ে কোম্পানি কর্তৃপক্ষ ফিরোজ হোসেনের দেওয়া সিকিউরিটি চেকটি ব্যাংকে জমা দিলে তা ডিজনার (প্রত্যাখ্যাত) হয়। এরপর তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। গত ২৪ মে (২০২৬ ইং) লিগ্যাল নোটিশটি হাতে পাওয়ার পর ক্ষিপ্ত হয়ে ফিরোজ হোসেন পুনরায় বিক্রয় প্রতিনিধি ও সাংবাদিক অভিজিত শীলকে ফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন।

​এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক অভিজিত শীল বলেন, পাওনা টাকা চাওয়ায় এবং আইনি নোটিশ পাওয়ায় ফিরোজ হোসেন আমাকে ফোনে চরম হুমকি-ধামকি দিচ্ছেন। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন গণমাধ্যমকর্মী ও সাধারণ পেশাজীবী হিসেবে আমি এর সুষ্ঠু বিচার চাই।
​আজ মঙ্গলবার (২৬ মে) এ বিষয়ে নাচোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator