বরগুনার আমতলীতে পিকআপের চাকা ফেটে দুর্ঘটনায় হেল্পারের মৃত্যু | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনার আমতলীতে পিকআপের চাকা ফেটে দুর্ঘটনায় হেল্পারের মৃত্যু

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে একটি চলন্ত পিকআপ ভ্যানের চাকা ফেটে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিকআপের হেল্পার মো. আজাদ মোল্লা (২৭) ঘটনাস্থলেই মৃত্যুবরন করে।..
Eidok-এ শেয়ার
বরগুনার আমতলীতে পিকআপের চাকা ফেটে দুর্ঘটনায় হেল্পারের মৃত্যু
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের আমতলীর চুনাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফার্নিচার (আসবাবপত্র) বোঝাই একটি পিকআপ ভ্যান (ন-১২-৫৯৭৭) আমতলীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে চুনাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির বাম পাশের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সরাসরি ব্রিজের সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে চালক ও হেল্পার আটকা পড়েন।

পরবর্তীকালে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপের দরজা কেটে তাদের উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে প্রাণ হারান হেল্পার আজাদ মোল্লা।

নিহত আজাদ মোল্লা টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামের আইয়ুব মোল্লার ছেলে। অন্যদিকে গুরুতর আহত চালক মেহেদী একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামের আব্বাস মিয়ার ছেলে।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন জানান, আজাদ মোল্লাকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল। আর আহত চালক মেহেদীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

দুর্ঘটনার পর আমতলী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এসে পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

 

বরগুনা এইচডি নিউজ 

 

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা اخبار ورزشی নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 78 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় اخبار ورزشی শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 110 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল اخبار ورزشی শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 132 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ اخبار ورزشی অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 123 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড اخبار ورزشی শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 97 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন اخبار ورزشی খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 138 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন اخبار ورزشی সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 122 Views