সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন | আই নিউজ বিডি

সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজন উপস্থিত ছিলেন
Eidok-এ শেয়ার
সাংবাদিক মামুনকে যুবদল নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ছবি: সংগৃহীত
মোঃ মিলন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
 
সময়ের কন্ঠস্বর ও দৈনিক আজকের পত্রিকায় কর্মরত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক আল মামুন জীবনকে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালা'জ করার প্রতিবাদে ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেফতারে'র দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজ।
 
সোমবার (২৫মে) দুপুরে উপজেলার চৌরাস্তায় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়।
 
বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমান, সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ, প্রবীণ সাংবাদিক এন এম নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সাংবাদিক রাজিউর রহমান জেহাদ রাজু, বাংলানিউজ২৪-এর প্রতিনিধি রাসেল রানা মেহেদী। 
 
এছাড়া আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী, সাংবাদিক হাসান আলী, জিয়াউর রহমান ও আব্দুল মোমেন সহ অন্যান্যরা।
 
বক্তারা জানান, ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা গত ১১ মে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক হন। পরদিন ১২ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। 
 
এই খবরটি সাংবাদিক আল মামুন জীবন তার পত্রিকা ও ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশ করেন। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে গত ১৯ মে দুপুরে মুঠোফোনে সাংবাদিক আল মামুন জীবনকে হত্যার হুমকি দেন এবং তার বাবা-মাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন জুয়েল রানা। এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
 
মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি। পুলিশকে লিখিত অভিযোগ দেওয়ার পরেও তারা নীরব ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
 
দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা এন এম নুরুল ইসলাম আলটিমেটাম দিয়ে বলেন, "আগামী ৭২ ঘন্টার মধ্যে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে হবে নইলে আমরা এর থেকে কঠোরতম আন্দোলনে যাব।
 
স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। মাদক ব্যবসায়ীরা যদি প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দেওয়ার সাহস পায় এবং প্রশাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলবে।"
 
মানববন্ধনে জেলা ও উপজেলার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 60 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ