মুকসুদপুর সদর গরুহাটা পরিদর্শন করলেন গোপালগঞ্জ পুলিশ সুপার | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

মুকসুদপুর সদর গরুহাটা পরিদর্শন করলেন গোপালগঞ্জ পুলিশ সুপার

মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Eidok-এ শেয়ার
মুকসুদপুর সদর গরুহাটা পরিদর্শন করলেন গোপালগঞ্জ পুলিশ সুপার
ছবি: সংগৃহীত

মুকসুদপুর সদর গরুহাটা পরিদর্শন করলেন গোপালগঞ্জ পুলিশ সুপার


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে কোরবানির পশুর হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার । সোমবার (২৫ মে) বিকেলে তিনি মুকসুদপুর পৌরসভার অন্তর্ভুক্ত চন্ডিবরদী গরুহাটা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার হাটে আগত গরু বিক্রেতা, ক্রেতা ও হাট ইজারাদারদের সঙ্গে কথা বলেন এবং হাটের নিরাপত্তা ব্যবস্থা, যানজট পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নেন। তিনি হাটে আগত সাধারণ মানুষের কোনো ধরনের সমস্যা বা হয়রানি হচ্ছে কিনা সে বিষয়েও জানতে চান।

এসময় তিনি বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই কিংবা জাল টাকার প্রতারণা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, “সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি হাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) , মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপারের এ পরিদর্শনে হাটে আগত ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা Sportnachrichten নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 72 Views শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় Sportnachrichten শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 99 Views শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল Sportnachrichten শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 126 Views অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ Sportnachrichten অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ 117 Views শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড Sportnachrichten শারজাহ টেস্টে নজিরবিহীন রানবন্যা: ৫০০ রানের তিন ইনিংসের ঐতিহাসিক রেকর্ড 78 Views খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Sportnachrichten খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 132 Views সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন Sportnachrichten সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন 115 Views