সুন্দরগঞ্জে বিশিষ্টজন ও পাঠকদের সম্মানে উত্তরণ পাঠাগারের ইফতার | আই নিউজ বিডি

সুন্দরগঞ্জে বিশিষ্টজন ও পাঠকদের সম্মানে উত্তরণ পাঠাগারের ইফতার

বিশিষ্টজন ও পাঠকদের সম্মানে উত্তরণ পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল
Eidok-এ শেয়ার
সুন্দরগঞ্জে বিশিষ্টজন ও পাঠকদের সম্মানে উত্তরণ পাঠাগারের ইফতার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশিষ্টজন ও পাঠকদের সম্মানে উত্তরণ পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উত্তরণ পাঠাগারের সভাপতি সৈয়দ রাকিবুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঠাগারের প্রবীণ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম।

উত্তরণ পাঠাগারের পাঠক সপ্তক সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বকুল কুমার চক্রবর্তী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এভিপি এএইচএম রাশেদুল ইসলাম, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের রসায়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক নুরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজার রহমান, উত্তরণ সুহৃদ আব্দুস সামাদ মিঞা, গবেষক মুরশিদ হাসান, গীতিকার ও সংগঠক রেজাউল আলম, পল্লী সঞ্চয় ব্যাংক পিএলসির কর্মকর্তা মনোয়ারুল ইসলাম নান্নু, উত্তরণ উপদেষ্টা মাহমুদুল হাসান মিশু, লেখক আজিম উদ্দীন সরকার, লেখক ও সংগঠক কঙ্কন সরকার, পিএইচডি গবেষক অমিত কুমার বসুনিয়া প্রমুখ।

বক্তারা বলেন, পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি সমাজ গঠনের অন্যতম মাধ্যম। উত্তরণ পাঠাগার দীর্ঘদিন ধরে জ্ঞানচর্চা ও মননশীলতা বৃদ্ধিতে কাজ করছে। পাঠাগারের এমন উদ্যোগ তরুণদের মধ্যে পাঠাভ্যাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। তাঁরা এই উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মহান স্বাধীনতার মাস উপলক্ষে পাঠাগারের প্রবীণ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সংগঠক ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন পাঠাগারের স্থায়ী সদস্য ও সাবেক সভাপতি মো. জাকিউল আলম।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু ضلع کی خبریں চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 9 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা ضلع کی خبریں চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 24 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ ضلع کی خبریں চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ضلع کی خبریں সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা ضلع کی خبریں শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 47 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন ضلع کی خبریں মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views